এর আগে মঙ্গলবার এলপিজি বাহক ‘নন্দাদেবী’ হরমুজ় প্রণালী পেরিয়ে গুজরাতের দেবভূমি দ্বারকা জেলার ভাদিনার বন্দরে পৌঁছেছিল। তাতে ৪৬,৫০০ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ছিল।এলপিজি বোঝাই ট্যাঙ্কার ‘শিবালিক’ এবং ‘নন্দাদেবী’র পরে এ বার হরমুজ় প্রণালী পেরিয়ে গুজরাতে এল অশোধিত তেলবাহী ভারতীয় জাহাজ ‘জগ লাডকী’। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রায় ৮০৮৮৬ মেট্রিক টন (এমটি) অশোধিত তেল নিয়ে জাহাজটি মুন্দ্রা বন্দরে পৌঁছেছে বলে বুধবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে।এর আগে মঙ্গলবার এলপিজি বাহক ‘নন্দাদেবী’ হরমুজ় প্রণালী পেরিয়ে গুজরাতের দেবভূমি দ্বারকা জেলার ভাদিনার বন্দরে পৌঁছেছিল। তাতে ৪৬,৫০০ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ছিল। সোমবার, আরেকটি জাহাজ—‘শিবালিক’ ওই জলপথ দিয়ে এলপিজি নিয়ে মুন্দ্রা বন্দরে নোঙর করেছিল। মুন্দ্রা বন্দর পরিচালনাকারী সংস্থা আদানি পোর্টস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, জগ লাডকী যে অশোধিত তেল বহন করেছে তা সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-র ফুজাইরাহ বন্দর থেকে আনা হয়েছে। ঘটনাচক্রে, গত সপ্তাহে ওই বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান ফৌজ।
