রাজ্যে দুই আসনে প্রার্থী হচ্ছেন হুমায়ুন! ভরতপুরের বিদায়ী বিধায়কের দাবি, ‘তৃণমূলকে শিক্ষা দিতেই রণকৌশল বদল’

Spread the love

বুধবার দুপুরে রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৮২টিতে প্রার্থী ঘোষণা করেন হুমায়ুন। ২২ মার্চ দলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি।বেলডাঙা নয়, রেজিনগরের পাশাপাশি নওদা বিধানসভা আসন থেকে লড়বেন বলে বুধবার জানিয়ে দিলেন হুমায়ুন কবীর। প্রথমে জল্পনা তৈরি হয়েছিল, বেলডাঙা থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে পারেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। ওই বেলডাঙাতেই ‘বাবরি মসজিদ’ তৈরি করাচ্ছেন তিনি। কিন্তু বুধবার হুমায়ুন স্পষ্ট করে দিলেন, রাজ্যের কোন দুই আসন থেকে তিনি লড়বেন। সঙ্গে এ-ও জানালেন, তৃণমূলকে ‘শিক্ষা দিতে’ রণকৌশল বদলেছেন। মনে করা হচ্ছে, নওদা আসনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের যে অভিযোগ উঠেছে, তাকেই কাজে লাগাতে চান আম জনতা উন্নয়ন পার্টির মুর্শিদাবাদ জেলা চেয়ারম্যান হুমায়ুন। আর সেই মতোই সাজাচ্ছেন প্রার্থী তালিকা।বুধবার দুপুরে রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৮২টিতে প্রার্থী ঘোষণা করেন হুমায়ুন। নওদা আসনে আবার বিদায়ী বিধায়ক সাহিনা মমতাজ খানকে প্রার্থী করেছে তৃণমূল। সেই আসনে সাহিনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে কোমর বাঁধছেন তৃণমূলের নিলম্বিত নেতা হুমায়ুন। কেউ কেউ মনে করছেন, নওদায় তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্বের’ যে অভিযোগ রয়েছে, তা থেকে ফায়দা তুলতে এই পদক্ষেপ করেছেন তিনি। স্থানীয় একটি সূত্র বলছে, সাহিনাকে তৃণমূল আবার প্রার্থী করায় দলের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিকেই হুমায়ুন কাজে লাগাতে চাইছেন বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *