মেনিনজাইটিস বি ছড়াচ্ছে ব্রিটেনে, মৃত দুই পড়ুয়া, কতটা ভয়াবহ হতে পারে এই রোগ, এ দেশে ভয় আছে কি?

Spread the love

মেনিনজাইটিস বি ছড়াচ্ছে ব্রিটেনে। কতটা ভয়াবহ ব্যাক্টেরিয়ার এই উপরূপ? এ দেশে মেনিনজাইটিসের চিকিৎসা কী?হাম নিয়ে উদ্বেগ বিশ্ব জুড়ে। এর মধ্যে মেনিনজাইটিসের উৎপাত শুরু হয়েছে ব্রিটেনে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মেনিনজাইটিস বি নামে ব্যাক্টেরিয়ার এক নতুন উপরূপ আচমকাই সক্রিয় হয়ে উঠে রোগ ছড়াচ্ছে। মৃত্যু হয়েছে ১৮ ও ২১ বছর বয়সি দুই পড়ুয়ার। সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। মূলত দক্ষিণ-পূর্ব ব্রিটেনেই ছড়াচ্ছে এই রোগ। মেনিনজাইটিস নতুন কোনও অসুখ নয়, ব্যাক্টেরিয়া, ছত্রাক বা ভাইরাসের কারণে রোগটি হতে পারে। খুব দ্রুত সংক্রমণ স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে। চিকিৎসা সঠিক সময়ে শুরু না হলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রোগীর মৃত্যু ঘটতে পারে।মেনিনজাইটিস বি খুব তাড়াতাড়ি এক জনের শরীর থেকে অন্য জনের শরীরে ছড়াতে পারে, এমনটাই জানিয়েছে ব্রিটেনের ন্যাশনাল হেল্‌থ সার্ভিস (এনএইচএস)। নিসেরিয়া মেনিনজাইটিডিস ব্যাক্টেরিয়ার একটি উপরূপ হল মেনিনজাইটিস বি। এর কারণে স্নায়ুতন্ত্রে মারাত্মক প্রদাহ শুরু হয়। ফলে রোগীর ঘন ঘন জ্বর আসে, মাথা ঘোরা, বমি,সারা গায়ে র‍্যাশ, তীব্র মাইগ্রেন, ব্রেন ফগ দেখা দিতে পারে। শরীরের ভারসাম্য হারিয়ে যায়। রোগীর খিঁচুনি শুরু হতে পারে। চিন্তাভাবনা গুলিয়ে যায়, এমনকি শ্রবণশক্তিও কমে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *