শেষবেলায় শিমুল-পলাশ দেখতে চলুন বাঙালির হাওয়া-বদলের পুরনো ঠিকানা গিরিডি-মধুপুরে

Spread the love

বইয়ের পাতায় পড়েছেন। নামও শুনেছেন। এইবার ঘুরে আসুন। হাতে দিন তিনেকের ছুটি থাকলেই যেতে পারবেন বাঙালির হাওয়া বদলের পুরনো ঠিকানায়।গা ছমছমে ভূতের গল্পই হোক বা রহস্য-রোমাঞ্চ, বাঙালির সাহিত্যের পাতায় বার বার উঠে এসেছে গিরিডি-মধুপুর। এককালে যখন আধুনিক চিকিৎসার রমরমা হয়নি, তখন চিকিৎসকেরা অনেকেই শরীর সুস্থ করতে ‘হাওয়া বদল’-এর নিদান দিতেন। তখন থেকেই গিরিডি-মধুপুর-দেওঘরের সঙ্গে বাঙালির চিরন্তন সম্পর্ক। পশ্চিমের এই শহরগুলির জল-হাওয়ায় স্বাস্থ্য ফেরাতে যেতেন অনেকে। অনেকে সেখানে বাড়ি-ঘর বানিয়েছিলেন। সেই স্মৃতি আজও রয়ে গিয়েছে এই স্থানগুলিতে।দিন বদলের সঙ্গে সঙ্গে পর্যটনের ঠিকানাও বদলেছে। বদল হয়েছে হাওয়া বদলের চরিত্রও। মাসের পর মাস পশ্চিমা জল-হাওয়ায় শরীর সুস্থ করতে যাওয়ার সময় কোথায়? বরং লম্বা ছুটির বদলে বাঙালি ভ্রমণ থমকেছে সপ্তাহশেষের ২-৩দিনে।পশ্চিমা প্রকৃতির মালভূমির এই রূপে মুগ্ধ হয়েছেন বিভূতিভূষণ থেকে রবীন্দ্রনাথ-সহ অনেক সাহিত্যিকই। তাঁদের স্মৃতিবিজড়িত মধুপুর এখন আর আগের মতো নেই বটে, তবে এখনও ফুসফুস ভরে অক্সিজেন নিয়ে যাওয়া এখান থেকে। ফিরে যাওয়া যায় অতীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *