এই মরসুমেও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন লোকেশ রাহুল। তবে এ বার দলে নতুন ভূমিকায় তিনি।গত বার দিল্লি ক্যাপিটালসের হয়ে শুরুতে ফিনিশারের ভূমিকায় দেখা যাচ্ছিল লোকেশ রাহুলকে। কিন্তু পরে বাধ্য হয়ে ওপেনিংয়ে নামাতে হয়েছিল তাঁকে। এ বার শুরু থেকেই সেই ভূমিকায় দেখা যাবে রাহুলকে। দলকে ভাল শুরু দেওয়ার দায়িত্ব থাকবে ভারতীয় ব্যাটারের উপর।গত বার শুরুতে দিল্লির হয়ে ওপেন করছিলেন জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক ও ফাফ ডু’প্লেসি। কিন্তু ম্যাকগার্ক ফর্মে না থাকায় তাঁকে পুরো মরসুম খেলানো যায়নি। পরে অভিষেক পোড়েলকে ওপেনিংয়ে আনা হয়। তিনি ভাল খেলেন। নিজের জায়গা পাকা করেন। শেষ দিকে রাহুলকেও ওপেনিংয়ে নিয়ে আসা হয়।
